স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা শিবির। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা শিবির। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নি আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর আলবিসেলেস্তেরা। সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে লিওনেল স্কালোনির দল। যেখানে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। টেক্সাসের কাইল ফিল্ডে এই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডের অনেকেই খেলবেন না ইনজুরির কারণে। প্রত্যাশিতভাবে লিওনেল মেসিও সম্ভবত থাকছেন না এই প্রীতি ম্যাচে। অবশ্য তাকে দলের বাইরে রাখার ব্যাপারেও কিছু বলেননি লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে শনিবার শেষবারের মতো অনুশীলন করেছেন খেলোয়াড়রা। লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ঘাম ঝরান তারা। মেসি দলের সঙ্গেই অনুশীলন করেছেন। এমিলিয়ানো মার্টিনেজকে গ্লাভস হাতে দেখা যায়নি। ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়রা আলাদা হয়ে ট্রেনিং সেশন করেছেন।

অনুশীলনের জন্য সবার প্রথমে আসেন মেসি। তাকে নিয়ে কোচ বলেছিলেন, ‘সে ভালোভাবে উন্নতি করছে, একেবারে আলাদা হয়ে থাকতে হচ্ছে না তাকে।’ তবে নিকো পাজ, গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা আলাদা অনুশীলন করেছেন। মাঠে ছিলেন না জুলিয়ান আলভারেজ কিংবা লিয়ান্দ্রো পারেদেস। গোলকিপারদের সঙ্গে অনুশীলন করলেও গ্লাভস ছিল না মার্টিনেজের হাতে। আঙুলের চোটের কারণে প্রীতি ম্যাচগুলোতেও থাকবেন না তিনি।

জিওভানি লো সেলসো শুরুর একাদশে থাকবেন। যদিও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পুরো সপ্তাহ প্রথম দলের সঙ্গে ছিলেন। অগাস্তিন গিয়াই ও হুয়ান মুসো থাকবেন মূল একাদশে। হোসে মানুয়েল লোপেজকে ছাপিয়ে জিউলিয়ানো সিমিওনে আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদার সঙ্গে থাকবেন।

মেসি না থাকলেও এই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে থাকবে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস টিভি এবং ইএসপিএন দিপোর্তেস টিভি চ্যানেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X