স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সময় রাত দশটায় খেলতে নামবে। ছবি : বাফুফে
স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সময় রাত দশটায় খেলতে নামবে। ছবি : বাফুফে

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর পাঁচ দিন বাকি। সারা বিশ্ব জুড়ে আলোচনায় বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও ফুটবলে বেশ ব্যস্ত সময় পার করছে। গত বৃহস্পতিবার সান মারিনোর মাঠে হামজারা স্বাগতিকদের হারিয়ে ইতিহাস রচনা করেছেন। গতকাল ভারতের গোয়ায় ঋতুপর্ণারা হ্যাটট্রিক সাফ মিস করেছেন। আজ মালদ্বীপে বাংলাদেশ অলিম্পিক দল স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে লড়বে ফাইনালে ওঠার জন্য।

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করেছে। বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। স্বাগতিক মালদ্বীপ আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ের চার পয়েন্ট।

আজ বিকেলে পাকিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দলের ফাইনাল নিশ্চিত হবে। পরাজিত দলকে বাংলাদেশ-মালদ্বীপের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ না জিতলে ওই হেরে যাওয়া দলও চার পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে।

স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সময় রাত দশটায় খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে এক দল জিতলে আর বাংলাদেশ মালদ্বীপকে হারালে ফাইনাল খেলবে। যদি পাকিস্তান ও মালদ্বীপ ম্যাচ ড্র হয়, তখন বাংলাদেশ মালদ্বীপকে হারালে গোল ব্যবধানের হিসাব সামনে আসবে। পাকিস্তান ৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছে। আফগানিস্তানের গোল ব্যবধান এক। বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলে আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট, হেড টু হেড, গোল ব্যবধান সবই সমান থাকলে হলুদ-লাল কার্ডের বিবেচনা আসবে। আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ফলাফল যাই হোক বাংলাদেশ ফাইনাল খেলতে হলে মালদ্বীপকে হারাতেই হবে, এরপর গোল ব্যবধানের হিসাব আসতে পারে ওই ম্যাচ ড্র হলে।

বাংলাদেশ বাদে অন্য তিন দলেরই সিনিয়র জাতীয় দল খেলছে। বাংলাদেশের মূল দল সান মারিনোতে খেলেছে। সিনিয়র দলের পাশাপাশি অ-২৩ দল প্রস্তুত করতে বাফুফে মালদ্বীপের টুর্নামেন্টে পাঠিয়েছে। আন্তর্জাতিক ম্যাচের তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও স্বল্প প্রস্তুতিতে মারুফুল হকের দল গত দুই ম্যাচে তুলনামূলক ভালোই পারফরম্যান্স করেছে। তাই আজ স্বাগতিককে হারিয়ে ফাইনাল খেলার ‘মৃদু’ আশার সঞ্চার হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১২

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৩

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৫

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৮

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৯

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

২০
X