ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

ঢাকায় ফেরার পর নারী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিনুল হক। ছবি : সংগৃহীত
ঢাকায় ফেরার পর নারী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিনুল হক। ছবি : সংগৃহীত

সাফ ফাইনালে হেরে ফেরা মেয়েদের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সোমবার ঢাকায় ফেরার পর নারী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এ ফুটবলার।

গোয়ার রাতটা ভুলতে পারছেন না কেউ। ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। আজ দুপুরে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসেন ফুটবলাররা—ক্লান্ত, নীরব, বুকে অপূর্ণ স্বপ্নের ভার নিয়ে। সেখানেই তাদের অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পত্রিকায় নারী ফুটবলারদের ছবি দেখেছেন এবং তার নির্দেশেই এ সাক্ষাৎ। ‘শুধু জিতলেই সংবর্ধনা নয়, হারলেও খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হয়’—বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের জন্য লড়াই করা যোদ্ধাদের মূল্য যে শুধু ট্রফি দিয়ে মাপা যায় না, সেই বার্তাই পৌঁছে দিলেন রাষ্ট্রের পক্ষ থেকে।

বিশেষভাবে উঠে আসে তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার প্রসঙ্গ। রাঙামাটির পাহাড়ি জনপদ থেকে উঠে আসা এ ফুটবলার মাঠে যতটা উজ্জ্বল, মাঠের বাইরের জীবন ততটাই সংগ্রামের। সরকার প্রদত্ত জমিসংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি ঋতুপর্ণা ছুটি শেষে ফিরলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে।

এ সাক্ষাতে আরেকটি মর্মস্পর্শী মুহূর্ত তৈরি হয় দলের ডিফেন্ডার শিউলি আজিমকে ঘিরে। আসর চলাকালে মাকে হারিয়েছেন তিনি—জাতীয় দলের দায়িত্বে থাকায় শেষবারের মতো মায়ের মুখও দেখতে পারেননি। সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাফুফে ভবনে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। এবার ফুটবলাররা পাচ্ছেন কিছুদিনের ছুটি। কেউ ফিরবেন পাহাড়ে, কেউ সমতলে। ব্রিটিশ কোচ পিটার বাটলারও বুধবার ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন, নতুন চুক্তির বিষয়টি এখনো অনিষ্পন্ন। সামনে সেপ্টেম্বরে এশিয়ান গেমস।

২০২২ ও ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়ন এই দল এবার হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ করতে পারেনি। কিন্তু দুইবারের শিরোপাজয়ীদের অর্জন মুছে যাওয়ার নয়। ট্রফি না আসুক—এই মেয়েরা এখনো লাখো মানুষের ভালোবাসা আর গর্বের নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X