স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

হকির নিবেদিত প্রাণ সংগঠক রিপন আর নেই, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

হকির সঙ্গে রিপনের সম্পর্ক ছিল হৃদয়ের। ছবি : সংগৃহীত
হকির সঙ্গে রিপনের সম্পর্ক ছিল হৃদয়ের। ছবি : সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গন ও হকি পাড়ার অতি পরিচিত মুখ, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি জাকী আহমেদ রিপন আর নেই। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছরের কিছু বেশি। চার দশকেরও বেশি সময় ধরে মাঠ আর ক্লাব প্রাঙ্গণ যার পদচারণায় মুখর থাকত, সেই প্রিয় মুখটির আকস্মিক বিদায়ে আজ স্তব্ধ হয়ে পড়েছে আবাহনী ক্লাব ও হকি অঙ্গন।

হকির সঙ্গে রিপনের সম্পর্ক ছিল হৃদয়ের। প্রায় ৪০ বছর আগে আবাহনী ক্লাবের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। তবে মাঠের খেলোয়াড় ছাড়িয়ে তিনি বড় হয়ে উঠেছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আবাহনী হকি দল গঠনে তার ভূমিকা ছিল অবিচ্ছেদ্য। আবাহনী হকি কমিটির সেক্রেটারি এবং এক সময়ের সফল ম্যানেজার হিসেবে অনেক প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কারিগর ছিলেন তিনি। তার দীর্ঘদিনের বন্ধু শহিদুল্লাহ দোলন ও আবাহনী ক্লাব সংশ্লিষ্টরা তাঁর এই আকস্মিক প্রস্থানের সংবাদটি নিশ্চিত করেছেন।

জাকী আহমেদ রিপন শুধু ক্লাবেই সীমাবদ্ধ ছিলেন না, নেতৃত্ব দিয়েছেন জাতীয় পর্যায়েও। হকি ফেডারেশনের নির্বাচিত কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিগত কমিটির সদস্য হিসেবে তিনি তার প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে পদ-পদবির চেয়েও হকির প্রতি একনিষ্ঠ ভালোবাসাই তাকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনে দায়িত্ব পালন করলেও সবাই তাকে ‘হকি অন্তপ্রাণ’ সংগঠক হিসেবেই চিনত।

পারিবারিক জীবনে রিপন রেখে গেছেন স্ত্রী ও দুই কন্যাকে। সম্প্রতি বড় মেয়ের বিয়ে দিয়ে জীবনের এক বড় দায়িত্ব শেষ করেছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হকি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য। শোকাবার্তায় ফেডারেশন জানিয়েছে, ‘তার এই অকাল প্রয়াণে ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X