স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হতাশার দিন

কম্পাউন্ড ও রিকার্ভ কোনো বিভাগেই বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। ছবি : সংগৃহীত
কম্পাউন্ড ও রিকার্ভ কোনো বিভাগেই বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) আজ (বৃহস্পতিবার) ছিল মিশ্র বিভাগের খেলা। কম্পাউন্ড ও রিকার্ভ কোনো বিভাগেই বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। আগামীকাল কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ।

রিকার্ভ মিশ্র দলগত ১/৮ খেলায় বাংলাদেশ (মো. রাকিব মিয়া ও সোনালী রায়) ৬-০ সেটে কাজাখস্তানের কাছে হেরেছে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব ও মোসা. কুলসুম আক্তার মনি) ও সিঙ্গাপুর ম্যাচ প্রথম পর্যায়ে ১৫৪-১৫৪ স্কোরে ড্র হয়। টাইব্রেকে উভয় দলের প্রত্যেকে ১টি করে তির ছোড়ে। এতে বাংলাদেশের স্কোর হয় ১৮ আর সিঙ্গাপুরের ২০। ফলে বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর সেমিফাইনালে উঠেছে।

গত এশিয়া কাপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। এবার কোনো ইভেন্টেই বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। আগামীকাল শুক্রবার সকালে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামের বিপক্ষে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X