বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজকে নিয়ে জাকির নায়েকের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

আলোচিত ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের সঙ্গে মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
আলোচিত ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের সঙ্গে মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

ছবির ওপরে লেখা, ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান। নিচের দিকে পরিচয় লেখা, ‘মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম’। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা ছবি এভাবেই নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শেয়ার করলেন জনপ্রিয় ও আলোচিত ইসলামিক স্কলার ড. জাকির নায়েক। ছবির ক্যাপশনেইও লিখেছেন একই কথা।

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে প্রথম এই ছবি পোস্ট করেছিলেন জাকির নায়েক। তবে সেখানে খেলোয়াড়ের নাম ভুল লিখেছিলেন। মেহেদী হাসান মিরাজের জায়গায় লিখেছিলেন, নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর দেখা যায়, ছবিটা ডিলিট করে দেয়া হয়েছে। বোঝাই গেছে যে, ভুল বুঝতে পেরে ছবিটা ডিলিট করে দেওয়া হয়েছে।

এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও একই ক্যাপশন ও ছবি দিয়ে পোস্ট করেন ড. জাকির নায়েক। তবে এবার আর ভুল করেননি। মেহেদী হাসান মিরাজের নামই লিখেছেন তিনি। ড. জাকির নায়েক একজন ভারতীয় হলেও দেশটির সরকারের রোশানলে পড়ে পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে পুত্রজায়ায় বসবাস করেন তিনি। রমজানের শেষ দশকে (পাকিস্তান সিরিজ শেষে) বাংলাদেশ দলের অধিনায়ক (ওয়ানডে) মেহেদী হাসান মিরাজ ওমরাহ পালন করতে যান সৌদি আরবের মক্কায়।

সেখানেই হয়তো আলোচিত ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হতে পারে মিরাজের। যদিও ড. নায়েক মিরাজের সঙ্গে ছবিটা কোথায় তুলেছেন সে ব্যাপারে কিছুই লিখেননি। তবে ফেসবুকে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মিরাজের এই ছবিটা রীতিমত ভাইরাল। হাজার হাজার ভক্ত-অনুরাগীর রিঅ্যাকশন দেখা যায়। অসংখ্য মন্তব্য এবং শেয়ারও করেছেন তার ভক্ত-সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X