স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মন ভালো নেই ট্রাম্পের

টাইগার উডসকে পদক পরিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
টাইগার উডসকে পদক পরিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে আবারও দুর্ঘটনার কবলে পড়েলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। আর এই ঘটনায় মন ভালো নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেননা, উডস যে তার একজন ঘনিষ্ঠ বন্ধু।

এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘খুবই খারাপ লাগছে। একটি দুর্ঘটনা ঘটেছে—এটাই জানি। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। উডস একজন অসাধারণ মানুষ। তবে কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।’

কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে নিজের বাসার কাছাকাছি একটি সরু দুই লেনের আবাসিক সড়কে অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর তাকে আটক করে মার্টিন কাউন্টি জেলে নেওয়া হয়। তবে শারীরিকভাবে অক্ষত রয়েছেন উডস। শনিবারের (২৮ মার্চ) এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি দেওয়া হয় ইতিহাসের সেরা গলফারদের একজনকে।

মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেনসিয়েক জানান, ঘটনাস্থলে উডসের মধ্যে ‘অস্বাভাবিকতার লক্ষণ’ দেখা যায়। যদিও ব্রেথালাইজার পরীক্ষায় তিনি পাস করেন, তবে প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিইউআই, সম্পদের ক্ষতি এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে।

শেরিফ বলেন, ‘উডসের ওপর একাধিক পরীক্ষা করা হয়েছে। তিনি তার আগের আঘাত ও অস্ত্রোপচারের বিষয়টি ব্যাখ্যা করেছেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরও বিস্তারিত সড়কপাশের পরীক্ষা নেওয়া হয়। তবে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করতে রাজি হননি। এই অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X