স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ভুলে যাওয়া স্বাদ উপহার দিল শ্রীলঙ্কা

জয়ের পর শ্রীলঙ্কার উল্লাস। ছবি : সংগৃহীত
জয়ের পর শ্রীলঙ্কার উল্লাস। ছবি : সংগৃহীত

জয় দিয়েই এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ হকি দল।

অথচ, হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ কিন্তু আজ শুক্রবার থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশকে ভুলে যাওয়া পরাজয়ের স্বাদ উপহার দিল শ্রীলঙ্কা। ২০০৬ সালের কলম্বো এসএ গেমসের পর হকিতে শ্রীলঙ্কার কাছে এই প্রথম হারল বাংলাদেশ।

এ প্রসঙ্গে জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘২০০৬ সালে শ্রীলঙ্কায় এক ম্যাচ হারের পর আমরা কখনও হারিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আমার এক ম্যাচে ৫ গোল রয়েছে। টুর্নামেন্টে এমন এক ম্যাচে হতেই পারে। আগামীর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ এশিয়ান গেমস নিশ্চিত ও চ্যাম্পিয়ন হয়ে ফিরবে প্রত্যাশা করি।’

চয়নের মতো একই তথ্য দিলেন জাতীয় দলের আরেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তারা দুই জনই গত দুই দশকে বাংলাদেশ হকির সবচেয়ে বড় দুই তারকা। উভয়েই দাপটের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। তাদের সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারত না। ৬-৮ গোলে হারের ঘটনা অসংখ্য।

এশিয়ান গেমসে বাছাই টুর্নামেন্টে দলের প্রধান কোচ সাবেক জাতীয় খেলোয়াড় আতিকুজ্জামান। তিনি এই হার নিয়ে ব্যাংকক থেকে বলেন, ‘ডিপ ডিফেন্স আমাদের ঠিকমতো হয়নি। প্রতিপক্ষের খেলোয়াড় মার্কিংয়ে সমস্যা ছিল। টানা দু’দিন দুই ম্যাচ গরমের মধ্যে খেলতে হয়েছে। আজকের হারের দায় কোচ হিসেবে আমি নিচ্ছি।’

এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। আজকের ম্যাচে হারের পর এশিয়ান গেমসে খেলাটা খানিকটা শঙ্কার মধ্যে। বাংলাদেশের গ্রুপে ইতোমধ্যে শ্রীলঙ্কার ৬ পয়েন্ট। চাইনিজ তাইপে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তাদেরও ৬ পয়েন্ট হবে। তাই বাংলাদেশের সেমিফাইনাল ও এশিয়ান গেমসে খেলতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। যা নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ, ‘৬ এপ্রিল উজবেকিস্তানকে হারাতে আমরা বদ্ধপরিকর। এই ম্যাচের ভুল কাটিয়ে উজবেকিস্তানকে হারিয়ে আমরা সেমিফাইনাল ও এশিয়ান গেমস নিশ্চিত করতে চাই।’ দ্বিতীয় ম্যাচে আজ ৬ মিনিটেই প্রথম লিড নেয় শ্রীলঙ্কা। প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে সমতা আনেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে শ্রীলঙ্কা আবার লিড নেয়। তৃতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারের চার মিনিটে শ্রীলঙ্কা ব্যবধান বাড়িয়ে ৩-১ করে। শ্রীলঙ্কা গোল করার পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাংলাদেশের আমিরুল। বাকি ১১ মিনিট বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেও পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১০

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১১

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১২

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৩

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৪

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৫

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৬

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৭

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৮

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৯

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X