ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সঙ্গে পারল না বাংলাদেশ

৪৩-৩০ পয়েন্টের হার দিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। ছবি : পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন
৪৩-৩০ পয়েন্টের হার দিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। ছবি : পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন

আগের দিন সিরিয়াকে উড়িয়ে দারুণ সূচনা পাওয়া বাংলাদেশ পুরুষ কাবাডি দলের বড় পরীক্ষা ছিল আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। জিতলে পদক নিশ্চিত হয়ে যেত। কিন্তু বালুর কোর্টে পাকিস্তানি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়েছে লাল-সবুরা।

শুরু থেকেই পাকিস্তান সুবিধাজনক অবস্থায় ছিল। দেশটি ২২-১৫ পয়েন্টের অগ্রগামিতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে। বিরতির পর পাকিস্তানের ২১ পয়েন্টের বিপরীতে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে ১৫ পয়েন্ট। ৪৩-৩০ পয়েন্টের হার দিয়ে ম্যাচ শেষ করা বাংলাদেশ গেমস থেকে পদক পুনরুদ্ধারের পথটা কঠিন করে তুলেছে। শেষ গ্রুপ ম্যাচে শক্তিশালী ইরানের মোকাবিলা করবে বাংলাদেশ। সেই ম্যাচের ওপর লাল-সবুজদের ভাগ্য নির্ভর করছে।

এশিয়ান বিচ গেমসে চতুর্থ দিনে আজ হেরেছে হ্যান্ডবল পুরুষ বিভাগও। এছাড়া, নারী ও পুরুষদের অ্যাথলেটিকস ৬০ মিটার স্প্রিন্ট থেকেও ভালো কোনো খবর আসেনি।

গেমসের বিচ হ্যান্ডবলের ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ২-০ সেট পয়েন্টে জর্ডানের কাছে হেরেছে। হারতে হয়েছে বিচ ভলিবলের ম্যাচেও। বোগাতো সার্গেই-গুরিন কিরিলকে নিয়ে গড়া কিরগিজস্তানের কাছে শেখ শিহাব-হরসিত বিশ্বাসকে নিয়ে গড়া বাংলাদেশ হেরেছে ২-০ সেট পয়েন্টে। নারীদের বিচ ভলিবল ‘এফ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ একই ব্যবধানে ইন্দোনেশিয়ার কাছে হেরেছে। আতিকা

নূর-জোসেফিনে জুটির কাছে খুব একটা পাত্তা পায়নি সাবিনা খাতুন-আতকিয়া আক্তারকে নিয়ে গড়া বাংলাদেশ দল। পরবর্তী সময়ে শ্রীলঙ্কার গার্দি হেওয়াওয়াসাম-ভিতারানাগের জুটির কাছে শেখ শিহাব-হরসিত বিশ্বাসকে নিয়ে গড়া বাংলাদেশ দল পুরুষ ভলিবলের দ্বিতীয় হারের তেতো স্বাদ নিয়েছে।

এদিকে পুরুষ অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টের হিটে আটজনের লড়াইয়ে ৭.২১ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে ছিলেন বাংলাদেশের আব্দুল মোতালিব, যা হিটে প্রথম হওয়া হংকং চায়নার চ্যান তিং-ফগের চেয়ে ০.৩১ সেকেন্ড বেশি। হিটে বিদায় নেওয়া আব্দুল মোতালিবের সঙ্গী ছিল ব্যক্তিগত সেরা টাইমিংয়ের সান্ত্বনা। নারীদের ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের সুমাইয়া দেওয়ান ৭.৯০ সেকেন্ড টাইমিং করে ৮ জনের লড়াইয়ে পঞ্চম স্থানে ছিলেন, যা হিটের শীর্ষে থাকা ফিলিপাইনের লরেন্স জেসিকা রোজের চেয়ে ০.৪০ সেকেন্ড বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X