কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বনিবনা না হওয়ায় বিষাক্ত সাপ ছেড়ে ঘুমন্ত স্ত্রী-কন্যাকে হত্যা 

আটক স্বামী ও নিহত স্ত্রী-কন্যা। ছবি : সংগৃহীত
আটক স্বামী ও নিহত স্ত্রী-কন্যা। ছবি : সংগৃহীত

স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় ঘুমন্ত স্ত্রী-কন্যার ওপর ছেড়ে দিয়েছেন বিষধর সাপ। আর এ বিষধর সাপের দংশনেই প্রাণ গেছে তাদের। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের ওড়িশা প্রদেশে। শুক্রবার (২৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তিনি তার ঘুমন্ত স্ত্রী ও দুই বছর বয়সী কন্যার ওপর বিষধর সাপ ছেড়ে দিয়েছিলেন। ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্য নগর পুলিশ স্টেশন থেকে ৬০ কিলোমিটার দূরের আধেগাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে। গত দেড়মাস আগে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল।

অভিযুক্ত ওই স্বামীর নাম কে গনেশ পাত্র। এ ছাড়া সাপের দংশনে মারা যাওয়া দুজন হলেন স্ত্রী কে বাসন্তী পাত্র আর তার কন্যা দেবাস্মিতা। তাদের মধ্যে তেমন বনিবনা ছিল না। তারা ২০২০ সালে বিয়ে করেছিলেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত ওই ব্যক্তি স্থানীয় এক সাপুড়ের কাছ থেকে সাপটি কিনেছিলেন। এ জন্য তিনি ধর্মীয় উদ্দেশ্য সাধনে এটি ব্যবহার করবেন বলে মিথ্যা তথ্য দেন।

গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মিনা বলেন, গত ৬ অক্টোবর তিনি একটি প্লাটিকের জারে করে বিষাক্ত কোবরা সাপটি নিয়ে আসেন। এরপর এটিকে তিনি তার ঘুমন্ত স্ত্রী-কন্যার ওপর ছেড়ে দেন। সকালে তাদের সাপের কামড়ে মৃত পাওয়া যায়। এ সময় ওই ব্যক্তি অন্যঘরে ঘুমাচ্ছিলেন। প্রাথমিকভাবে এটিকে একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরে তার শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করে হত্যার অভিযোগ আনা হয়।

পুলিশ সুপার আরও জানান, পর্যাপ্ত প্রমাণ না থাকায় অভিযুক্তকে গ্রেপ্তারে বিলম্ব হয়েছে। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে বলেন যে সাপটি নিজে থেকে বের হয়ে ঘরে ঢুকে থাকতে পারে। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অভিযোগ স্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X