কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সুবিধার জন্য প্রতিনিয়তই নতুন নতুন পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে এই প্ল্যাটফর্মটি।

বর্তমানে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের যে ইন্টারফেস দেখে অভ্যস্ত, তা পরিবর্তন হতে চলেছে। নতুন ডিজাইন অনুযায়ী, ওপরের বারটির রং পরিবর্তন হয়ে সাদা করা হবে। বাকি বিষয়গুলো দেখাবে সবুজ রঙের।

ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ২.২৩.১৮.১৮-এ এই নতুন ডিজাইনটি পরীক্ষামূলক চালুও হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ডিজাইনটি পাওয়া যাচ্ছে। তবে সবার জন্য এটি কবে উন্মুক্ত হবে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

সম্প্রতি প্রকাশ্যে আসা হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইনের স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে, ওপরের বারটির রং হয়ে গেছে সাদা। আবার নেভিগেশন বারটি জায়গা পেয়েছে অ্যাপের নিচের দিকে। মনে করা হচ্ছে, গুগলের নতুন মেটেরিয়াল ডিজাইজের গাইডলাইনকে মাথায় রেখেই এই পরিবর্তন করা হচ্ছে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইন প্রকাশ্যে এসেছে।

সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আগে এতে আরও কিছু পরিবর্তন আনা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

সূত্র: টাইমস নাও

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X