কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালীতে ফাইবার ক্যাবলে আগুন, ইন্টারনেট সেবা ব্যাহত 

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানীর মহাখালীতে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ধীর গতিতে রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে কালবেলাকে নিশ্চিত করেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক।

ইমদাদুল হক কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ভবনের পাশ দিয়েই খাজা টাওয়ার যেখানে টেলিকমিউনিকেশনের বেশিরভাগ প্রতিষ্ঠান। আর অপটিক্যাল ফাইবারগুলো এখান থেকেই গিয়েছে। সড়কের উপরে এবং মাটির নিচে থাকা ফাইবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টারের সাথে যুক্ত আইএসপি’গুলোর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। যে ডাটা সেন্টার অক্ষত রয়েছে, সেগুলোর মাধ্যমে বিকল্প উপায়ে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।

বিষয়টি একাধিক আইএসপি প্রতিষ্ঠানও নিশ্চিত করেছে কালবেলাকে। খাজা টাওয়ার কেন্দ্রিক অপটিক্যাল ফাইবারে অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যা থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন হচ্ছে। বৃহস্পতিবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১০

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১২

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৩

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৪

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৫

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৬

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৭

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৮

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

২০
X