কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৬:৩৯ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

হ্যাকিং তার কাছে বাম হাতের খেল

মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা কিশোর হ্যাকার। ছবি : সংগৃহীত
মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা কিশোর হ্যাকার। ছবি : সংগৃহীত

বয়স মাত্র ১৩ বছর, এই বয়সে হ্যাকিংকে ডাল ভাত বানিয়ে ফেলেন ইউরোপের এক কিশোর। পেশা হিসেবেই এটিকে বেছে নিয়েছে। শুধু অন্যের তথ্য হ্যাক করেই ক্ষ্যান্ত হয় না সে। হ্যাক করা তথ্য দিয়ে ব্ল্যাকমেল করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে লাখ লাখ ইউরো। এই কিশোরকে ধরতে রীতিমতো মোস্ট ওয়ান্টেড পোস্টার পর্যন্ত টাঙিয়ে দেওয়া হয়। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

যে বয়সে ক্লাসরুমে অথবা খেলার মাঠে থাকার কথা, সেই বয়সে কোটি কোটি টাকা কামানোর ধান্দায় বিভোর জুলিয়াস কিভিমাকি নামের এই কিশোর। রীতিমতো হ্যাকিং পেশায় নেমে পড়েছে সে। তার বিরুদ্ধে অভিযোগ, থেরাপি নেওয়া ৩৩ হাজার মানুষের তথ্য হ্যাক করে তাদের ব্ল্যাকমেল করেছিলেন জুলিয়াস।

অবাক করা ঘটনা হলো টানা ১১ বছর ধরে এমন অপরাধ ঘটিয়েছেন জুলিয়াস। আর যখন এই কাজ শুরু করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর, এখন ২৬। জুলিয়াসকে ইউরোপের অন্যতম একজন ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী ধরা হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, জুলিয়াস ৩৩ হাজার মানুষকে ব্ল্যাকমেইল করেছিলেন। তারা সবাই হয় থেরাপি নিয়েছেন বা নিচ্ছেন। জুলিয়াসকে ইউরোপের কিশোর হ্যাকিং গ্যাংয়ের হোতা হিসেবে বিবেচনা করা হয়।

সম্প্রতি ফিনল্যান্ডের ওয়েস্টার্ন ইউশিমার ডিস্ট্রিক্ট আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন জুলিয়াস। গত সোমবার আদালত তাকে ৬ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। এর আগে ফ্রান্সে আটক হন জুলিয়াস। পরে তাকে ফিনল্যান্ডে ফেরত পাঠানো হয়। গত বছরের অক্টোবরে সেখানেই তার বিচার শুরু হয়।

বিবিসি জানিয়েছে, ২০২০ সালেই ২৬ বছর বয়সী হ্যাকার জুলিয়াস ওই পরিষেবার কাছ থেকে ৪ লাখ ইউরো দাবি করেন। তবে ফিনল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, এর পরিমাণ ৪ লাখ ৫০ হাজার ইউরোর বেশি ছিল। জুলিয়াস বলেছিলেন, এ অর্থ বিটকয়েনে পরিশোধ করতে হবে। কিন্তু ওই সাইকোথেরাপি কেন্দ্রটি অর্থ দিতে অস্বীকৃতি জানায়।

এরপর জুলিয়াস হাজারো ভুক্তভোগীকে ই-মেইল করেন। প্রত্যেকের কাছে ২০০ ইউরো করে চান তিনি। বিবিসি জানিয়েছে, এমন কর্মকাণ্ডের পর অন্তত একজন ভুক্তভোগী আত্মহত্যা করেছেন।

এত এত অভিযোগের সবই অস্বীকার করেছেন জুলিয়াস। তবে ফিনল্যান্ড সরকার বলছে, আদালতে উপস্থাপন করা তথ্য-উপাত্তে জুলিয়াসের অপরাধ প্রমাণিত হয়েছে। তার সাজাও হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X