কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভ্রূণ থেকে ৩০ বছর পর জন্ম নিল জমজ শিশু

ভ্রূণ থেকে ৩০ বছর পর জন্ম নিল জমজ শিশু। ছবি : সৌজন্য
ভ্রূণ থেকে ৩০ বছর পর জন্ম নিল জমজ শিশু। ছবি : সৌজন্য

৩০ বছরেরও বেশি সময় হিমায়িত রাখা মানব ভ্রূণ থেকে জন্ম নিয়েছে জমজ শিশু। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘতম সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে সফলভাবে মানব শিশু জন্মানোর নতুন রেকর্ড।

২২ এপ্রিল ১৯৯২-এ তরল নাইট্রোজেনের মধ্যে প্রায় (মাইনাস) ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্রূণগুলো সংরক্ষণ করা হয়েছিল।

গত বছরের ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওরেগন শহরে চার সন্তানের জননী রাচেল রিজওয়ে এই জমজ সন্তানের জন্ম দেন।

লিডিয়া অ্যান এবং টিমোথি রোনাল্ড রিজওয়ে নামক শিশু দুটির জন্ম সম্ভবত একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।

আমেরিকার জাতীয় ভ্রূণ দান কেন্দ্রের (এনইডিসি) তথ্য অনুসারে, ভ্রূণ দান থেকে তারা এখন পর্যন্ত ১ হাজার ২শটিরও বেশি শিশুর জন্ম দিতে সহায়তা করেছেন৷

ভ্রূণ দানের মাধ্যমে সন্তান জন্মদান এমন একটি পদ্ধতি যেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ তাদের ডিম্বানু বা শুক্রানু অন্য কাউকে দান করেন সন্তান জন্মদানের জন্য। যখন কোনো দম্পতির উর্বরতা সমস্যা হয় এবং তারা তাদের নিজস্ব শুক্রানু ব্যবহার করে সন্তান জন্মদানে সফল হতে পারেন না তখন তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

এই পদ্ধতিতে কারও দান করা ভ্রূণ হিমাগারের মাধ্যমে চিকিৎসকরা দীর্ঘকাল কার্যকর রাখতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X