কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!

অ্যাপটি অবিকল মানুষের মতো দেখতে অ্যানিমেশন ভিডিওতে চরিত্রগুলো কথা বলতে পারে। ছবি : সংগৃহীত
অ্যাপটি অবিকল মানুষের মতো দেখতে অ্যানিমেশন ভিডিওতে চরিত্রগুলো কথা বলতে পারে। ছবি : সংগৃহীত

দিনে দিনে চ্যাট জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলের জনপ্রিয়তা বাড়ছে। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে চলছে আলোচনা। শুধু প্রযুক্তিসংক্রান্ত চাকরির ক্ষেত্রে নয়, ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রেই রাজত্ব করবে এআই।

কয়েকদিন আগেই ভারতের একটি সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে সামনে আনা হয়। লিসা নামের ওই রোবটকে দেখা যায় মানুষের মতোই টেলিভিশনটির পর্দায় খবর পড়ছে। এখন থেকে দিনের একাধিক সময় খবর পড়ে শোনাবে রোবটটি।

এবার নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপের দেখা মিলল সামাজিক যোগাযোগমাধ্যমে। মাসিক ফি ছাড়াই মানুষের অবয়ববিশিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও তৈরি করা যাবে এই অ্যাপ ব্যবহার করে।

অ্যাপটি অবিকল মানুষের মতো দেখতে চরিত্র তৈরি করতে পারে। সিস্টেমটিকে যা টাইপ করে দেওয়া হবে সেটিই সে পাঠ করবে। নতুন চরিত্রগুলোর নাম দেওয়া হয়েছে ভার্চুয়াল হিউম্যানস। হিউম্যান পাল নামের নির্মাতা প্রতিষ্ঠানটি ১ মাসের মানি ব্যাক গ্যারান্টিও দিচ্ছে।

৪৭টি বাস্তবসম্মত হিউম্যান অ্যাভাটার, ১০০ টি রেডিমেড ভিডিও টেমপ্লেট, ৫০টি ভিডিও রেন্ডার, ৮০০ টেক্সট -টু- স্পিচ ভয়েস, ফটো-টু-টকিং হিউম্যান ফেসওয়াপ সুবিধা থাকছে প্যাকেজের সঙ্গে। লিপ-সিঙ্ক সুবিধা থাকায় কথা বললে সেটিও হুবহু বলতে পারবে এই এআই অ্যাভাটার। এখানে ৩০০টি কণ্ঠের নমুনা দেওয়া থাকে। এ ছাড়া ব্যবহারকারী তার নিজের কণ্ঠও অন্তর্ভুক্ত করতে পারবেন।

বিজ্ঞাপনটিতে দাবি করা হয়েছে, এককালীন ৪৯ ডলার খরচ করার পর- কোনো আপগ্রেড, লুকায়িত চার্জ অথবা মাসিক খরচ থাকছে না এতে। এ ছাড়া বাড়তি পাওনা হিসেবে থাকছে, ওয়ান ক্লিক ট্রান্সলেশন, সাবটাইটেল ও ক্যাপশন ও ৫০টি গুরুত্বপূর্ণ অ্যাপ যেগুলোর বাজারমূল্য বেশ চড়া।

একবার ৪৯ ডলার দিয়ে এসব সুবিধা কিনলেই পরবর্তী সময়ে বিনা মাসিক খরচে এটি ব্যবহার করা যাবে।

ওয়েবসাইটটির লিঙ্ক- https://humanpal.io/lifetime/

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১০

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১১

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৪

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৫

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৬

টিভিতে আজ যত খেলা

১৭

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X