কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
লিবিয়ার ভয়াবহ বন্যা

ক্ষোভে মেয়রের বাড়িতে আগুন

দেরনা শহরে বিক্ষোভ। ছবি : রয়টার্স
দেরনা শহরে বিক্ষোভ। ছবি : রয়টার্স

লিবিয়ার অন্যতম শহর দেরনায় ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ মারা গেছে। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) শহরটিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এ সময় তারা কর্তৃপক্ষকে দায়ী এবং তাদের জবাবদিহির দাবি জানিয়েছেন। দেশটিতে গত সপ্তাহে ভয়াবহ বন্যা হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভের সময় সোমবার সন্ধ্যায় দেরনার মেয়র আব্দুলমেনাম আল-গাইথির বাসভবনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। মেয়রের অফিস ম্যানেজারের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

লিবিয়ার পূর্বাঞ্চলের সরকারের মন্ত্রী হিকেম আবু চাকিওয়াত বলেন, দেরনা শহরের মেয়র আব্দুলমেনাম আল-গাইথিকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এ ব্যাপারে মেয়রের মন্তব্য জানতে চেষ্টা করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তা সম্ভব হয়নি।

দেশটিতে গত সপ্তাহে বন্যায় দুটি বাঁধ ধসে যায়। এতে শহরজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। এ ঘটনায় সোমবার শহরে বিশাল বিক্ষোভ করেন নগরবাসী। এ সময় তারা শহরের বিখ্যাত সাহাবা মসজিদের সামনে অবস্থান নেন। বিক্ষোভে তারা পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের সংসদের প্রধান আগুইলা সালেহর বিরুদ্ধেও স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, বাঁধ দুটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এত মানুষের মৃত্যু হতো না।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী উসামা হামাদ দেরনা মিনিউসিপাল কাউন্সিলের সকল সদস্যকে বরখাস্ত করেছেন। তিনি তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারি বৃষ্টিপাতে বাঁধ ভেঙে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা বেড়ে ২০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করেছেন শহরের মেয়র।

এর আগে গত সপ্তাহে গ্রিসে তাণ্ডব চালিয়ে ঝড় ড্যানিয়েল রোববার ভূমধ্যসাগর অঞ্চলে আঘাত হানে। এ ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে সব রাস্তাঘাট তলিয়ে যায়। এ সময় শহরের বিভিন্ন বহুতল ভবন ঘুমন্ত বাসিন্দাদের ওপরই ধসে পড়ে। এমনকি বন্যার পানিতে অনেক মানুষের মরদেহ শতাধিক কিলোমিটার দূরে ভেসে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X