কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারে ৫ বাংলাদেশির নাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় টাকা পাচারে ৫ বাংলাদেশির নাম উঠে এসেছে। তাদের সবাইকে একসাথে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১ ডিসেম্বর) সানডে ওয়াল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই বাংলাদেশি নাগরিককে জালিয়াতির মামলায় আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১১ মিলিয়ন রান্ড জালিয়াতির অভিযোগ করা হয়েছে। পরে আদালত তাদের ২০ হাজার রান্ডের বিনিময়ে জামিন দিয়েছেন। এ নিয়ে অর্থ জালিয়াতির মামলায় সম্পৃক্তদের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে।

অভিযুক্ত এ দুই বাংলাদেশি হলেন রিপন ইউনুস এবং আশরাফ গুলামমাহাদ প্যাটেল। বৃহস্পতিবার তাদের কিম্বার্লি বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ আদালতে হাজির করা হয়। এর আগে আরও তিন বাংলাদেশিকে অভিযুক্ত করা হয়েছিল।

নর্দার্ন কেপ হকসের মুখপাত্র কর্নেল তেবোগো থিবে জানান, বুধবার তাদের দুজনকে অর্থপাচারের অভিযোগে হকস বাহিনী আটক করেছিল। এ দুই ব্যক্তি গত ১ থেকে ৩ মার্চের মধ্যে নিজেদের দোকানের মাধ্যমে অর্থ জালিয়াতি করেছিলেন।

এ দুই বাংলাদেশি ছাড়াও অভিযুক্ত বাকি তিনজন হলেন আমিনুল ইসলাম, উল্লাহ ফোজি এবং আকতার আতিকা। তাদের তিনজনকে মার্চে কিম্বারলি বিমানবন্দর থেকে মার্চে আটক করা হয়েছিল। তারা জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার চেষ্টা করছিলেন। তারা তখনও জামিন পাননি।

থিবে জানান, আদালত ইউনুস ও প্যাটেলের মামলা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। এ সময়ে তাদের পাঁচজনকে একসাথে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X