কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুলে’ সেনাবাহিনীর ড্রোন পড়ল মানুষের ওপর, নিহত ৮৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে জঙ্গি ও সশস্ত্র ডাকাতদের লক্ষ্য করে ছোড়া সেনাবাহিনীর একটি ড্রোন ‘ভুল করে’ ধর্মীয় উৎসবে গিয়ে পড়লে দেশটির অন্তত ৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল (৪ ডিসেম্বর) সোমবার স্থানীয় কর্তৃপক্ষ, সামরিক বাহিনী ও বাসিন্দারা এসব তথ্য জানিয়েছেন। খবর আফ্রিকা নিউজের।

গত রোববার গভীর রাতে কাদুনা রাজ্যের তুদুন বিরি গ্রামে এই ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি বলেছেন, ঈদে-মিলাদুন নবী (সা.) উপলক্ষে রোববার এক উৎসবের আয়োজন করেন তুদুন বিরি গ্রামের মুসল্লিরা। জঙ্গি ও সশস্ত্র ডাকাতদের লক্ষ্য করে ছোড়া সেনাবাহিনীর একটি ড্রোন ওই অনুষ্ঠানে এসে পড়লে অনেক মুসল্লি হতাহত হয়েছেন।

ইদ্রিস দাহিরু নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, ড্রোন হামলায় নিহত ৮৫ জনকে আমরা কবর দিয়েছি। ৬০ জনের বেশি আহত মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিও ৮৫ জনকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছে।

ইদ্রিস বলেন, প্রথম বোমা ফেলার সময় আমি ঘরের ভেতরে ছিলাম...। বোমার শব্দে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। এরপর সেখানে দ্বিতীয় বোমাটি ফেলা হয়। আমার খালা, আমার ভাইয়ের স্ত্রী, তার ছয় সন্তান, আমার চার ভাইয়ের স্ত্রী নিহত হয়েছেন। আমার বড় ভাইয়ের পরিবারের সবাই মারা গেছেন।

তবে নিজদের কর্মী ও স্বেচ্ছাসেবকদের বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার পরিচালক ইসা সানুসি বলেছেন, রোববারের হামলায় ১২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশু ছিল। আরও মরদেহ উদ্ধার করা হচ্ছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে সশস্ত্র বিদ্রোহীরা বেশ তৎপর। তাদের দমনে দেশটির সেনাবাহিনী প্রায়ই বিমান হামলা করে থাকে। কখনো কখনো এলাকাবাসী এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে যান। ২০১৪ সাল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক এলাকায় ১৪ বার এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X