বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:১৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, নিহত ২৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইন্সে টাইফুন ডকসুরির জেরে সৃষ্ট ঝোড়ো হাওয়ার কবলে পড়ে প্রিন্সেস আয়া নামের একটি নৌকা ডুবে অন্তত ২৬ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৪০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৮ জুলাই) কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদম্যধ্যম দ্য গার্ডিয়ান।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২৭ জুলাই) পূর্ব ম্যানিলার রিজাল প্রদেশের লাগুনা ডে উপসাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও কোস্টগার্ড জানিয়েছে, তালিম উপদ্বীপের কাছে বিনানগোনান ঘাট থেকে নৌকাটি ছেড়ে যায়। ছাড়ার পর উপকূল থেকে মাত্র ৪৬ মিটার দূরে সেটি উল্টে যায়। এরপর বাতাসে নৌকাটি কাত হলেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। ফলে নৌকাটি ডুবে যায়। আরও পড়ুন : আটলান্টিকে নৌকাডুবি, ৩৯ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

রিজাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর তারা তাৎক্ষণিক কোস্টগার্ড ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান স্থগিতের পর শুক্রবার সকালে আবার অভিযান শুরু করে পুলিশ ও কোস্টগার্ড।

কোস্টগার্ডের কর্মকর্তা রিয়া অ্যাডমিরাল হোসিতিলো আর্তুরো করনেলিও বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত অন্তত ৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X