বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০২:১৯ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাড়ছে ‘বিপর্যয়ে’র প্রভাব, সমুদ্রে তলিয়ে দুজনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৫ জুন ভারত উপকূলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হলেও এর প্রভাব পড়তে শুরু করেছে আগে থেকেই। এরই মধ্যে সমুদ্রে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়। আর এর প্রভাবেই প্রাণ হারিয়েছেন দুই যুবক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুজন।

জানা গেছে, মৃত দুই যুবকের নাম ধর্মেশ ভুজিয়া ও শুভম যোগেশ ভোগানিয়া। এ ছাড়া নিখোঁজ দুই যুবকের নাম মণীশ ভোগানিয়া ও জয় তাজপারিয়া।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এসব খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের জুহু কোলিওয়াড়ায় উত্তাল আরব সাগরের পাড়ে একটি জেটিতে বসেছিলেন আট যুবক। এর মধ্যে পাঁচজন সাগরে পড়ে যান। পরে কাছে থাকা একটি মাছ ধরার নৌকার মাধ্যমে একজনকে উদ্ধার করা হয়। আর বাকি চারজন সাগরে তলিয়ে যান। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আর বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড়টি ১৫ জুন পাকিস্তানের কেটি বন্দর ও ভারতের গুজরাটের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে এরই মধ্যে সতর্কতা জারি করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঝুঁকি মোকাবিলায় নির্দিষ্ট বিমানগুলোকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে সংস্থাটি।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের প্রধান আবহাওয়াবিদ ড. সরদার সরফরাজ সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, কেটি বন্দর এবং ভারতের গুজরাট রাজ্যের মাঝামাঝি অবস্থিত প্রায় আড়াইশ কিলোমিটার এলাকা ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’। এ ছাড়া আশপাশের অঞ্চলগুলোও ঘূর্ণিঝড়টির প্রভাব অনুভব করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X