কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত মহাসাগরে চীনের আধিপত্য রুখতে প্রস্তুতি নিচ্ছে দিল্লি

নরেন্দ্র মোদি ও শি জিনপিং। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

নিজের ঘরের কোণেই ভারত মহাসাগর। কিন্তু সেখানে আধিপত্য চীন। তাই উপায়ন্তর না দেখে এবার চীনের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করছে ভারত। সে লক্ষ্যে ভারত দেশটির নৌবাহিনীকে আরও শক্তিশালী করেছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃহ’ এই দুই দেশের শত্রুতা এখন নতুন মোড় নিয়েছে। সামরিক শক্তিধর চীনকে মোকাবিলায় তাই ভারত সাগরে নামিয়েছে সাবমেরিন, ডেস্ট্রয়ার ও ফ্রিগেট।

আরব সাগরের তীরবর্তী শহর মুম্বাইয়ে বুধবার একটি কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলযানগুলো দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। মোদি বলেন, তার দেশ বিশ্বের বড় মেরিটাইম শক্তি হয়ে উঠছে। দক্ষিণ এশিয়াজুড়ে কৌশলগত প্রভাব বিস্তারে তার দেশ ক্রমাগতভাবে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও জানান মোদি। ভারত নিজের নৌবাহিনীকে এই শতাব্দীর জন্য প্রস্তুত করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আগে আটলান্টিক মহাসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নিয়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হতো। তবে এখন সেই জায়গাটা দখল করেছে ভারত মহাসাগর। আর তাই এই অঞ্চল এখন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে উঠেছে। ক্রমবর্ধমান সেই প্রতিযোগিতার মধ্যে ভারতও তাদের প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজাতে চাইছে। বিশেষ করে সোভিয়েত যুগের অস্ত্রপাতি থেকে সরে আসছে চায় দিল্লি।

গেল বছর দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে রেকর্ড ১৫০০ কোটি ডলার ব্যয় করে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আগের বছরের তুলনায় এটি প্রায় ১৭ শতাংশ ব্যয়বৃদ্ধি। এরই অংশ হিসেবে নিজেদের নৌবাহিনীকে ভারত নতুন প্রযুক্তির সমরাস্ত্র দিচ্ছে। আগামী এক দশকের মধ্যে নিজেদের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংখ্যা ১৫০ থেকে ১৭০টিতে উন্নীত করতে চায় ভারত।

২০২২ সালে দেশে তৈরি প্রথম এয়ার ক্রাফট ক্যারিয়ার কমিশন করে ভারত। তবে দেশটির এখনো চরম দুর্বলতা রয়ে গেছে। রাশিয়ার ওপর অস্ত্রশস্ত্র কেনার নির্ভরতা কমাতে চাইছেন কিন্তু দেশটি এখনো বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক। এ জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল, স্পেনের সঙ্গে চুক্তিও সই করেছে ভারত। এছাড়া ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান ও স্কোরপেন-ক্লাসের সাবমেরিনও পেতে চান মোদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X