কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় ভারতীয় আম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খাদ্য নিরাপত্তা ও গুণগত মানের প্রশ্নে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। এর আগে জাপানও কয়েকটি জনপ্রিয় ভারতীয় আমের জাত আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আমের কিছু চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে পরীক্ষা চালিয়ে ভারত থেকে আসা কয়েকটি আমের চালানে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর থেকেই সীমান্ত কর্তৃপক্ষকে ভারতীয় আমের প্রবেশ ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার। খাদ্যের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দেশটিতে স্থানীয়ভাবে কিছু আম উৎপাদিত হলেও তা চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। ফলে দীর্ঘদিন ধরেই নেপালের বাজার ভারতীয় আমের ওপর নির্ভরশীল।

গুণগত মান ও স্বাস্থ্যগত উদ্বেগের কারণে ভারতীয় কৃষিপণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশের তালিকায় নেপাল নতুন করে যুক্ত হলো। এর আগে জাপানও সম্প্রতি ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাতের ওপর আমদানি নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করেছে। এর মধ্যে রয়েছে আলফানসো, কেশর, ল্যাংড়া এবং বঙ্গনপল্লী জাতের আম।

বিশ্ববাজারে ভারতীয় আমের ব্যাপক চাহিদা থাকলেও খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের বিষয়টি এখন রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : নিউজ ১৮ ও ইন্ডিয়াহুড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X