কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত জলসীমায় চীন-ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ

বিতর্কিত জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ। ছবি : সংগৃহীত।
বিতর্কিত জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ। ছবি : সংগৃহীত।

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনার ফলে জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আবার তীব্র হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের কোস্ট গার্ডের অভিযোগ, চীনের একটি জাহাজ থেকে তাদের জাহাজে জলকামান দিয়ে পানি ছোড়া হয়েছে। পরে এটিকে উদ্ধারে যাওয়া জাহাজকেও ধাক্কা দিয়েছে তাদের জাহাজ। দেশটির দাবি, এ ঘটনায় তাদের একটি জাহাজের ইঞ্জিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে চীনের অভিযোগ, ফিলিপাইনের জাহাজটি তাদের জাহাজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দিয়েছে।

দক্ষিণ চীনের সাগরের প্রায় সমুদয় অংশের মালিকানা দাবি করে আসছে চীন। এ নৌপথে বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারের নৌ বাণিজ্য হয়ে থাকে। তবে এ নৌপথে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মালিকানা রয়েছে। ২০১৬ সালে স্থায়ী সালিশি আদালত জানায় যে, চীনের এ দাবির কোনো ভিত্তি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X