কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

১০ বছরও বাঁচবেন না পুতিন! 

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ১০ বছরও বাঁচবেন না—এমন ভবিষ্যদ্বাণী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৩১ জুলাই) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এ দাবি করেন তিনি। খবর বিবিসির।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এক সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চায়—ইউক্রেনের অবস্থা সিরিয়ার মতো কি না বা তাদের শেষ পরিণতি সিরিয়ার মতো হবে কি না, এ সময় তিনি এমন ভবিষ্যদ্বাণী করেন।

জেলেনস্কি বলেন, পুতিন বহু বছর বাঁচবেন না। এ জন্য এটি সম্ভব নয়। সিরিয়ার যুদ্ধ ভিন্নরকম উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া আমাদের সঙ্গে যেভাবে যুদ্ধ করছে এভাবে সিরিয়ায় যুদ্ধ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১০ বছরও বাঁচবেন না, এমনকি তার এ অবস্থানও থাকবে না। ইতোমধ্যে যুদ্ধে এটি প্রমাণিত হয়েছে যে রুশ সেনারা ইউক্রেন দখল বা তারা দেশটিকে ধ্বংসও করতে পারবে না।

এর আগে, রোববার (২০ জুলাই) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ এখন রাশিয়ায় ঢুকে গেছে। দুই দেশের মধ্যে চলমান এ যুদ্ধে রুশ সীমান্তে হামলা অবশ্যম্ভাবী ছিল। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত। ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। আজ কথিত বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। অথচ মস্কো ভেবেছিল, কয়েক সপ্তাহের মধ্যেই এটা শেষ হয়ে যাবে।

ইউক্রেন এই মুহূর্তে যুদ্ধবিরতির পক্ষে নয় বলেও জানিয়েছেন জেলেনস্কি। তার যুক্তি—এখন যুদ্ধবিরতির মানে দেশের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া এবং রুশ বাহিনীকে পুনরায় সংগঠিত হতে সময় দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X