কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ
অসহায় ইউক্রেন

এবার ভয়ংকর লেপার্ড ট্যাঙ্ক ছিনিয়ে নিল রাশিয়া

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিও থেকে নেওয়া ছবি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিও থেকে নেওয়া ছবি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়ায় যুদ্ধের সময় দুটি মার্কিন যুদ্ধযান ও জার্মানির তৈরি দুটি ট্যাঙ্ক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করে বলেছে, ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যুদ্ধের সময় মার্কিনিদের তৈরি ব্র্যাডলি যুদ্ধযান এবং জার্মানির তৈরি ভয়ংকর লেপার্ড ট্যাঙ্ক জব্দ করেছে রুশ বাহিনী।

তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়ায় ভিডিওটি ধারণ করা হয়েছে, যেখানে পাল্টা আক্রমণের চেষ্টা চালায় ইউক্রেন।

রুশ মন্ত্রণালয় ভিডিওটি প্রকাশ করে সামরিক যানগুলোকে তাদের ‘পুরস্কার’ বলে অভিহিত করেছে। তারা আরও উল্লেখ করে, প্রতিপক্ষের কিছু সামরিক যানের ইঞ্জিন চলছিল। এর মাধ্যমে প্রমাণ হয়, ইউক্রেনীয় সেনারা কত দ্রুত পালিয়ে গেছে।

এর আগে পাল্টা আক্রমণে রাশিয়ার অধিকৃত দক্ষিণ-পূর্ব দোনেৎস্কের তিনটি গ্রাম পুনর্দখলের দাবি করেছিল ইউক্রেন। একটি ভিডিওতে দেখা যায়, দোনেৎস্কের ব্লাহোদাত্ন গ্রামের যুদ্ধবিধ্বস্ত একটি ভবনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদের দেশের পতাকা উত্তোলন করছে। এ ছাড়া ব্লাহোদাত্নের পাশের গ্রাম নেস্কুচনে সেনারা তাদের ইউনিটের পতাকা নিয়ে অবস্থান নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X