কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গলে শিকলে বাঁধা মার্কিন নারী, বাড়ছে রহস্য

উদ্ধার হওয়া মার্কিন নারী। ছবি : সংগৃহীত
উদ্ধার হওয়া মার্কিন নারী। ছবি : সংগৃহীত

জঙ্গলে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এক নারীকে। কেবল তাই নয়, সেখানে তাকে দেওয়া হয়নি কোনো খাবারও। ফলে ক্ষুধা, তৃষ্ণা আর ভয়ে দুর্বল হয়ে পড়েন তিনি। তবে তার বাঁচার আকুতি শুনতে পান এক রাখাল। এরপর তিনি পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (০৩ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। জঙ্গল থেকে উদ্ধার করা ওই নারীকে নিয়ে ক্রমেই রহস্য বাড়ছে।

জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার জঙ্গলে ওই নারীকে শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ললিতা কায়ি নামের ওই নারী মার্কিন নাগরিক।

সংবাদমাধ্যম জানিয়েছে, দিন সাতেক আগে ওই নারীকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি কীভাবে ভারতীয় জঙ্গলে এসে আটকা পড়লেন বা কারা তাকে আটকে রেখে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

উদ্ধার করার সময়ে ওই নারী ভীষণ দুর্বল ছিলেন। ফলে তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার তাকে হাসপাতাল থেকে মানসিক চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বামীর সঙ্গে ওই নারী জঙ্গলে গিয়েছিলেন। এরপর তার স্বামী তাকে শিকলে আটকে রেখে পালিয়ে যান। ওই নারীর অভিযোগ, তার স্বামীর উদ্দেশ্য ছিল ক্ষুধা-তৃষ্ণায় যাতে তার মৃত্যু হয়। পুলিশের কাছে তিনি এমন অভিযোগ করেছেন।

পুলিশ জানিয়েছে, ললিতা নামের ওই মার্কিন নারীর স্বামীকে খোঁজ করা হচ্ছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তামিলনাড়ুতে অনুসন্ধান শুরু হয়েছে। তবে এখনো তার কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি ললিতার শিকলবন্দি হওয়ার কারণও জানা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, ওই নারীর কাছে তার মার্কিন পাসপোর্ট এবং একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। এতে তামিলনাড়ুর এক নৃত্যশিল্পী ও যোগব্যায়াম অনুশীলনকারীর ঠিকানা পাওয়া গেছে। তবে রহস্যের কোনো কূল-কিনারা করতে পারেনি তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১০

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১১

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১২

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৩

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৪

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৫

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৬

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৭

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১৮

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

২০
X