কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৪:৪০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ

করোনার তথ্য চাওয়ায় সরকারের ৪০ হাজার পৃষ্ঠার জবাব!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তথ্য অধিকার আইনে সরকারের কাছে করোনার তথ্য জানতে চেয়ে ৪০ হাজার পৃষ্ঠার বিশাল জবাব পেয়েছেন ধর্মেন্দ্র শুক্লা নামের এক ব্যক্তি। যা নিতে তার লেগেছে একটি স্পোর্টস কার। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, বিশাল এ তথ্যের জন্য তাকে কোনো ফি দিতে হয়নি। যদিও ভারতীয় আইন অনুসারে প্রতি পৃষ্ঠার জন্য দুই রুপি পরিশোধ করতে হয়। আবেদনের পর নির্ধারিত সময় তথা এক মাসের মধ্যে সরকার তথ্য দিতে না পারায় তাকে কোনো ফি দিতে হয়নি।

আরও পড়ুন : কিন গ্যাংকে অপসারণের পর সব তথ্য মুছে দিল বেইজিং

শুক্লা বলেন, আমি তথ্য অধিকার আইনে (আরটিআই) ইন্দোরের চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসারের (সিএমএইচও) কাছে কোভিডকালীন টেন্ডার, বিল পরিশোধ, ওষুধপত্র ও যন্ত্রপাতির বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলাম। জবাবে আমাকে ৪০ হাজার পৃষ্ঠার বিশাল জবাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমে আবেদনের এক মাস পেরিয়ে গেলেও আমি কোনো জবাব পাইনি। পরে ডা. শারদ গুপ্তের কাছে আপিল করলে তিনি আমার আপিল গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট বিভাগকে বিনামূল্যে তথ্য দেওয়ার নির্দেশনা দেন। আমাকে যখন তথ্য দেওয়া হয় তখন আমি আমার এসইউভি গাড়ি নিয়ে গেছিলাম। কাগজপত্রে আমার পুরো গাড়ি ভরে গেছিল।

ডা. শারদ জানান, তাকে সময়মতো তথ্য না দেওয়ায় রাজ্যের ৮০ হাজার রুপি লোকসান হয়েছে। ভারতীয় তথ্য আইনে কোনো তথ্যের জন্য পৃষ্ঠাপ্রতি ২ রুপি পরিশোধ করতে হয়। এজন্য দায়িত্বে অবহেলার অভিযোগে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X