কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের সঙ্গে রাগ করে ছেলের অদ্ভুত কাণ্ড

তারে শুয়ে আছেন ওই ব্যক্তি। ছবি  : সংগৃহীত
তারে শুয়ে আছেন ওই ব্যক্তি। ছবি : সংগৃহীত

মায়ের কাছে টাকা চেয়ে পায়নি ছেলে। তাই রাগ করে বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়লেন। এমন দৃশ্য দেখে অবাক গ্রামের সবাই। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। গ্রামবাসী বুদ্ধি করে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহের সুইচ অফ করে দেয়।

জানা গেছে, ঘটনার সময় মাতাল ছিলেন ওই ব্যক্তি। নেশায় চুর থাকলেও আরও মদ খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চাইছিলেন কে ভেনকান্না। কিন্তু টাকা দিতে রাজি হয়নি তার মা। এরপরই অভিমান করে বিদ্যুতের খুঁটি বেয়ে তারের ওপর শুয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়দের ডাকাডাকিতে একপর্যায়ে ওপর থেকে নিচে নেমে আসে ভেনকান্না। হাস্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভেনকান্নাকে তার মা নিজের সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পর গেল ৩১ ডিসেম্বর তিনি এই কাণ্ড ঘটান। মূলত নববর্ষ উদযাপনের সময় আরও মদ খাওয়ার জন্য ভেনকান্না তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১০

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১১

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১২

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৩

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৪

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৫

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৬

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৮

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৯

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

২০
X