কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সাইফ আলী খানকে ছুরিকাঘাত

ছুরিটি যদি আর ২ মিলিমিটার ভেতরে ঢুকত, তবে...

সাইফ আলী খান। ছবি : সংগৃহীত
সাইফ আলী খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বিশেষ কক্ষে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ছুরিটি যদি আর ২ মিলিমিটার ভেতরে ঢুকত, তবে তিনি মারাত্মক আহত হতেন। খবর এনডিটিভির।

চিকিৎসকরা জানান, পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের (ছুরির ভাঙা অংশ) একটি টুকরো অপসারণ করা হয়েছে। বর্তমানে সাইফ আলী খানের অবস্থা ভালো। আমরা তাকে হাঁটিয়েছি। তিনি ভালোভাবে হাঁটতে পেরেছেন। এখন কোনো সমস্যা নেই এবং খুব বেশি ব্যথাও নেই।

লীলাবতী হাসপাতালের ডা. নীতিন নারায়ণ ডাঙ্গে শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা তাকে আইসিইউ থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করেছি। মেরুদণ্ডে আঘাতের কারণে সেখানে প্রায় এক সপ্তাহ ধরে দর্শনার্থীদের চলাচল সীমিত থাকবে। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, পক্ষাঘাতের কোনো ঝুঁকি নেই।

লীলাবতী হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নীরজ উত্তমানি বলেন, তিনি খুব ভাগ্যবান। যদি ছুরিটি ২ মিমি গভীরে থাকত, তাহলে তিনি গুরুতর আহত হতেন।

এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, অভিনেতা সাইফ আলি খানকে তার মুম্বাইয়ের বাড়িতে ছুরিকাঘাতের একদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রাথমিক পুলিশি বিচার-বিশ্লেষণে ওই ব্যক্তিকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X