কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

সফরের প্রথম দিন তিনি জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কৌশলগত বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতেই দুই নেতা পহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবিরোধী ঐক্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, বৈঠকের শুরুতেই পহেলগামের ঘটনা উল্লেখ করা হয়। উভয় নেতা সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে হুমকি হিসেবে অভিহিত করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক সমবেদনা জানান এবং এই সংকটময় সময়ে প্রয়োজনে ভারতের পাশে থাকার বার্তা দেন।

এর আগে এনডিটিভি জানিয়েছে, হামলায় আহতদের সরিয়ে নেওয়ার জন্য সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। টেলিফোনে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলাস্থল পরিদর্শন করতে এবং সব উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাহালগামের বৈসরান ভ্যালির উপরের মাঠে গুলির শব্দ শোনা গেছে। এলাকাটি শুধু পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে পৌঁছানো যায়। সন্ত্রাসীরা সাধারণ পোশাকে মানুষের সঙ্গে মিশে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি টার্গেটেড হামলা।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, সন্ত্রাসীদের ধরতে বিরাট সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করা হয়েছে। পাহালগামে হামলাকারীদের তাদের জঘন্য কাজের কঠিন মূল্য দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১০

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১১

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১২

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৩

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৪

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৫

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১৬

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৭

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৮

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৯

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

২০
X