কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

পুরোনো ছবি
পুরোনো ছবি

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট-ইউজি পরীক্ষার পুনঃপরীক্ষা আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষার নিরাপত্তা জোরদার করতে প্রশ্নপত্র পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবাহিনীকে। খবর এনডিটিভির।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দেশের ১৮টি স্থানে প্রশ্নপত্রের প্যাকেট পৌঁছে দিতে বিমানবাহিনীর বিশেষ বিমান ব্যবহার করা হবে। পরীক্ষার উপকরণ পরিবহনের পুরো প্রক্রিয়াকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, পুনঃপরীক্ষার প্রশ্নপত্র পরিবহনে বিমানবাহিনীর সহায়তা নেওয়া হবে। এর মাধ্যমে প্রশ্নপত্র পরিবহনের সময় কোনো ধরনের কারচুপি বা নিরাপত্তা ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে প্রায় ৫ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ নজরদারি ক্যামেরা ব্যবহার করা হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ নজরদারি চালানো হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা দ্রুত শনাক্ত করা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X