কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অনুপ্রবেশ, ২০ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ছবি : সংগৃহীত
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ছবি : সংগৃহীত

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করায় ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির কেলান্তান প্রদেশ থেকে ৩০ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিবাসন বিভাগ জানায়, কেলান্তান প্রদেশের টার্মিনাল বেরসেপাদু সেলাতান-বন্দর তাসিক সেলাতনে (টিবিএস) বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩২ পুরুষ ও চার জন নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা বাস থেকে নামতে গিয়ে ধরা পড়েন। তাদের পাসপোর্টে কোনো বৈধ নিরাপত্তা স্ট্যাম্প ও ভ্রমণ নথিও ছিল না।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ জানান, অভিবাসন বিভাগের সিস্টেমে চেক করে দেখা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে আগের অপরাধের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছিল। অভিযান পরিচালনার সময় পূর্ব উপকূল এক্সপ্রেসওয়ের কাছে অবৈধ অভিবাসীদের পাচারকারী তিনটি বাস শনাক্ত করা হয়। পাচারকারী চক্র এ ধরনের অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের তাদের দেশ থেকে অবৈধ উপায়ে প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে পাচার করার জন্য জনপ্রতি ১০ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) নেয়। পাচারের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়াতে গণপরিবহন ব্যবহার করা হয়। অবৈধভাবে কাজ করার জন্য তাদের সাধারণত পেনাং বা কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হয়।

অভিবাসন আইন ১৯৫৬/৬৩-এর অধীনে গ্রেপ্তারকৃতরা অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে এবং আরও তদন্তের জন্য তাদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে বলেও জানান দাতুক রুসলিন জুসোহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১০

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৩

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৪

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৫

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৬

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৭

দেশে আবারও ভূমিকম্প

১৮

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৯

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

২০
X