কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সময় শেষ!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আগামী নির্বাচনের আগে আর কোনো সুযোগ নেই। দুজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এ আভাস দিয়েছেন। তারা জানিয়েছেন, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সবসময়ই একটি জটিল বিষয়।

এ দাবির পেছনে যুক্তি দিয়ে কর্মকর্তারা বলেন, একদিকে সৌদি দাবি করছে- যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে। অপরদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। ফলে দুদেশের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে। তবে এর জন্য সিনেট অনুমোদনের প্রয়োজন হবে।

প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজন শুনানির। কিন্তু সেজন্য কংগ্রেসনাল ক্যালেন্ডারে পর্যাপ্ত সময় বাকি নেই। তাই সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে বাইডেন প্রশাসনের।

প্রকৃতপক্ষে, নির্বাচনের আগ পর্যন্ত শেষবারের মতো ২৭ সেপ্টেম্বর অবসর হওয়ার আগে মার্কিন সিনেটের অধিবেশন চলে এমন চার সপ্তাহেরও কম সময় আছে। এ সময়ের মধ্যে আগস্ট মাস অন্তর্ভুক্ত থাকে। তখন কংগ্রেস শুধু দুই দিনের জন্য খোলা থাকে।

তাই স্বাভাবিকভাবে বাইডেনের এ মেয়াদে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার আর কোনো সুযোগ নেই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X