কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েল। গেল মঙ্গলবার ইরানের হামলা পর থেকেই তেল আবিব ক্ষোভের আগুনে জ্বলছে। এখন কতটা শক্তি নিয়ে ইরানে পাল্টা আঘাত হানবে দেশটি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

ইসরায়েলি এই হামলার সম্ভাব্য টার্গেট কী হবে তা নিয়েও আগ্রহের কমতি নেই। শোনা যাচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচি কিংবা দেশটির তেল রপ্তানি প্ল্যান্টে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে এ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল।

এমতাবস্থায় ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে ইসরায়েল। কিন্তু গেল কয়েক দিন ধরে তলে তলে সেই প্রস্তুতিই নিয়ে যাচ্ছে দেশটি। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ। ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিক ও ইসরায়েলে ইরানের নজিরবিহীন ও অবৈধ হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তবে কবে বা কী ধরনের হামলা চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা।

এর আগে দীর্ঘ পাঁচ বছর পর শুক্রবার তেহরানে জুমার নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। নামাজের আগে দেওয়া খুতবায় ইসরায়েলকে আরও কড়া জবাবের ব্যাপারে সতর্ক করে দেন তিনি। এর একদিন পর ইসরায়েলের হামলার প্রস্তুতির খবর প্রকাশ্যে এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X