কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, জনপ্রিয় গায়ককে যে শাস্তি দিল ইরান

ইরানের জনপ্রিয় পপ সংগীত শিল্পী আমির হোসেন মাগসোদলু। ছবি : সংগৃহীত
ইরানের জনপ্রিয় পপ সংগীত শিল্পী আমির হোসেন মাগসোদলু। ছবি : সংগৃহীত

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির দায়ে জনপ্রিয় সংগীত শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত। ধর্মীয় অবমাননাসহ আরও কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। আদালত প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। তবে ইরানের সুপ্রিম কোর্ট পরে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।

রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পপ সংগীত শিল্পী আমির হোসেন মাগসোদলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে এ দণ্ডের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রাখা হয়েছে।

খবরে বলা হয়, ৩৭ বছর বয়সী আমির হোসেন ২০১৮ সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন। তবে দেশের বাইরে থাকলেও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ইরানে মামলা করা হয়। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় তার্কিস পুলিশ।

জানা গেছে, ধর্মীয় অবমাননাসহ অন্যান্য অপরাধে প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এতে আপত্তি জানিয়েছিলেন প্রসিকিউটিররা। তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু করা হয় এবং মহানবীকে কটূক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় এই সংগীতশিল্পী তার ভক্তদের মাঝে টাটালু নামে পরিচিত। কারণ, তার শরীরে অসংখ্য ট্যাটু রয়েছে এবং তিনি সেসব ট্যাটুর ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি এবং পতিতাবৃত্তি প্রচারেরও অভিযোগ রয়েছে।

২০১৭ সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সংগীত শিল্পী। ২০১৫ সালের ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে একটি গানও গেয়েছিলেন। তবে সেটি পরবর্তীতে বাতিল করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X