বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে হিজবুল্লাহ ইরানের প্রশংসা করেছে। গোষ্ঠীটি বলেছে, ‘এটি ছিল লেবাননের জনগণের প্রতিরক্ষায় নেওয়া পদক্ষেপ এবং তেহরানের পক্ষ থেকে দেশটির প্রতি অঙ্গীকারের স্পষ্ট বার্তা।’ পাশাপাশি ইয়েমেনের হুথিদের পদক্ষেপকে সাধুবাদ জানায় লেবাননের এ পক্ষটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান ও হামলা অব্যাহত রেখেছে এবং এ ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের পূর্ণ সমর্থন পেয়েছে। সংগঠনটির মতে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবানন ও বৈরুতের উপকণ্ঠে হামলার প্রেক্ষাপটেই ইরানের প্রতিক্রিয়া এসেছে।

হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইরানের এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অঞ্চলটির স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে চুক্তি মেনে চলার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া এবং বিশেষ করে ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করার বার্তা দেওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, এটাই সেই বার্তা যা ইরান সংশ্লিষ্ট সব পক্ষের কাছে স্পষ্ট ও দৃঢ়ভাবে পৌঁছে দিতে চেয়েছে।

এদিকে, ইয়েমেনের হুথি আন্দোলনের পদক্ষেপেরও প্রশংসা করেছে হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে হুথিদের সমর্থন ও পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X