কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে জাহাজ পরিচালনার সিদ্ধান্ত বিখ্যাত পশ্চিমা কোম্পানির

বিখ্যাত জাহাজ কোম্পানি মার্স্কের জাহাজ। ছবি : সংগৃহীত
বিখ্যাত জাহাজ কোম্পানি মার্স্কের জাহাজ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটির হামলার কারণে এ সাগরপথে জাহাজ পরিচালনা বন্ধ করে দেয় বিখ্যাত পশ্চিমা কোম্পানি মার্স্ক। তবে পুনরায় এ পথে জাহাজ পরিচালনার ঘোষণা দিয়েছে বিখ্যাত কোম্পানিটি। বৃহম্পতিবার (২৮ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার বিখ্যাত এ কোম্পানিটি আবারও লোহিত সাগর দিয়ে জাহাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়া ও ইউরোপে চলাচলকারী জাহাজগুলো তারা সুয়েজ খাল দিয়েই পরিচালনা করবে। তবে সীমিত সংখ্যক জাহাজ আফ্রিকা ঘুরেও চলাচল করবে।

লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলার কারণে মার্স্কসহ বেশিরভাগ কোম্পানি এ পথ দিয়ে জাহাজ পরিচালনা বন্ধের ঘোষণা দেয়। এর বদলে তারা আফ্রিকার কেপ অব গুড হোপ দিয়ে জাহাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। নতুন এ পথে জাহাজ পরিচালনার জন্য তাদের অতিরিক্তি সাড়ে তিন হাজার ন্যাটিকাল মাইল পাড়ি দিতে হতো। যার জন্য জাহাজগুলোকে অতিরিক্তি ১০ দিন ব্যয় করতে হতো।

হুতিদের এমন হামলার ‍মুখে লোহিত সাগরের নিরাপত্তায় একটি অ্যাল্যায়েন্স গঠন করে যুক্তরাষ্ট্র। দেশটি এ পথে তাদের রণতরী মোতায়েন করেছে। এ ছাড়া তারা জোটে যোগদান করতে বিভিন্ন দেশকে আহ্বান জানিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X