মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে ইসরায়েলের হামলা

পুরোনো ছবি
লেবাননের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে ইসরায়েলের হামলা

গত অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানপন্থি এই গোষ্ঠীটিকে দমনে পাল্টা হামলা করছে ইসরায়েলি সেনারাও। তবে হিজবুল্লাহকে রুখতে এতদিন দক্ষিণ লেবাননে হামলা করলেও সোমবার প্রথমবারের মতো পূর্ব লেবাননে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আলজাজিরার।

সোমবার ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের বেকা উপত্যকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বালবেকের কাছের বুদাই গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান ৩টি বোমা হামলা চালিয়েছে। তাদের হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ট্রাকের বহর নিশানা করে ইসরায়েল হামলা করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর স্থাপনায় বোমা হামলা করেছেন।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী সীমান্তে প্রায় প্রতিদিনই একে-অন্যের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। তাদের হামলায় অন্তত ৪৭ জন বেসামরিক নিহত হয়েছেন।

হামাসের মিত্র হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেই তারা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রোববার বলেছেন, গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলে তা উত্তর ফ্রন্টেও বলবৎ হবে, কেউ যদি এমনটা ভাবে তাহলে ভুল করবে। উত্তর ফ্রন্ট বলতে তিনি লেবাননকে বুঝিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X