কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন ফিলিস্তিনি নেতা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত

বেশ কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে রমজানে গাজায় যুদ্ধবিরতির আলোচনা। এবার এ নিয়ে সুসংবাদ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। রোববার (০৩ মার্চ) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের এক সিনিয়র নেতা এএফপিকে জানান, ইসরায়েল তাদের দাবি মেনে নিলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে।

রোববার ফিলিস্তিন-ইসরায়েল ও যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র-কাতার আলোচনায় বসতে মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছে। সব পক্ষই রমজানের আগে যুদ্ধবিরতির জন্য উন্মুখ হয়ে আছে। আগামী ১০ অথবা ১১ মার্চ থেকে রমজান শুরু হবে। তার আগে এ আলোচনায় বসেছে সব পক্ষ।

যুদ্ধবিরতিতে বেশ কয়কটি শর্তারোপ করেছে হামাস। এগুলো হলো গাজা উপত্যাকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার, ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে নিজেদের ঘর-বাড়িতে ফিরতে দেওয়া। এসব শর্ত মেনে নিলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির পথ প্রশস্ত হতে পারে।

আলজাজিরা আরবি বিভাগের প্রতিবেদন অনুযায়ী, দুপক্ষের মধ্যে ছয় সপ্তাহ পর্যন্ত যুদ্ধবিরতি হতে পারে। এ সময় হামাসের হাতে বন্দি ৪০ ইসরায়েলির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

এ ছাড়া যুদ্ধবিরতির সময়ে গাজায় ত্রাণবাহী ট্রাকের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, গাজার হাসপাতাল ও বেকারি মেরামত করা হবে। প্রতিদিন ৫০০টির মতো ট্রাক ত্রাণসহায়তা নিয়ে গাজায় প্রবেশের অনুমতি পাবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X