কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলার ভয়ে তটস্থ ইসরায়েল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইসরায়েলে হামলার বিষয়ে একের পর এক হুংকার দিয়ে আসছে ইরানের কর্মকর্তারা। ইরানের এ হুংকারে ইসরায়েল ভয়ে তটস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সিনিয়র উপদেষ্টা। শনিবার (১৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভির বরাতে আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি বলেছেন, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ইসরায়েল ভয়ে তটস্থ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলিরা সম্পূর্ণ আতঙ্কে রয়েছে। তারা এখন পুরো সতর্ক অবস্থায় থাকছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা জানে না ইরান কি করতে চায়, ফলে তারা ও তাদের সমর্থকেরা আতঙ্কে রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার এ উপদেষ্টা বলেন, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলিরা এতটাই আতঙ্কিত যে, তাদের অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তারা কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছে না।

তিনি আরও বলেন, তাদের জন্য আসল যুদ্ধের চেয়েও এই মনস্তাত্বিক, মিডিয়া ও রাজনৈতিক যুদ্ধ—বেশি আতঙ্কের। তারা প্রতিরাতে হামলার জন্য অপেক্ষা করে।

মূলত সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। এরপর থেকে চরম আতঙ্কে আছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরান ইসরায়েলে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের জল্পনা প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে উল্লেখ করেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে ভয়ংকর ৯টি ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু তাই নয়, ইসরায়েলের হামলা চালাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর। এর মধ্যে মুহাজির-১০ ড্রোন দিয়ে ৩০০ কেজি বোমা বহন করে ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এই ড্রোনটি টানা ২৪ ঘণ্টা আকাশে উড়তে পারে। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগতি সম্পন্ন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে তেহরানের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X