কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রাফায় জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে ইসরায়েল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (২৬ মে) বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। সোমবার (২৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, রাফার তাল আস-সুলতানে জাতিসংঘ মিশন ইউএন-আর-ডব্লিউ-এর লজিস্টিক স্পেসের পাশে অস্থায়ী তাঁবু বানিয়েছিল ফিলিস্তিনিরা। তাদের বিশ্বাস ছিল, সেখানে থাকলে নিরাপদে থাকবেন। কিন্তু জনাকীর্ণ ওই স্থানে ৮টি শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। প্লাস্টিক ও কাপড়ের তৈরি তাঁবু হওয়ায় হামলার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ইসরায়েলি বাহিনী হামলার পর বিবৃতিতে জানায়, ‘নিখুঁত বিমান হামলায়’ হামাসের দুই সিনিয়র নেতা নিহত হয়েছেন। নিহত এই দুজনের মধ্যে পশ্চিম তীরে হামাসের চিফ অব স্টাফ ইয়াসিন রাবিয়াও রয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, আরেকটি বিবৃতিতে বেসামরিক নাগরিকরা ‘ক্ষতিগ্রস্ত’ হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল।

মাত্র দুই দিন আগেই আইসিজে রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাল ইসরায়েল। এতে তাঁবু থাকা অনেকেই জীবন্ত পুড়ে মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X