রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৫৭ বছর পর পাওয়া গেল বিয়ের হারানো ভিডিও

সেই বিয়ের ভিডিও থেকে নেওয়া ছবি
সেই বিয়ের ভিডিও থেকে নেওয়া ছবি

প্রায় ছয় দশক আগে গাটছাড়া বেঁধেছিলেন আইলিন টার্নবুল ও বিল টার্নবুল। ১৯৬৭ সালে স্কটল্যান্ডের অ্যাবারডিনে বিয়ে করেছিলেন এই দম্পতি। বিয়ের পর অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেন তারা। তবে সেই বিয়ের ভিডিও সংগ্রহে রাখতে ভুলে যান এ দম্পতি।

ফলে জীবনের মধুর এই মুহূর্তের কোনো স্মৃতি তাদের সংরক্ষণে ছিল না। এখানে যেন ভাগ্য সহায় হয় তাদের। দাম্পত্য জীবনের ৫৭ বছর পর নিজেদের জীবনের ঐতিহাসিক মুহূর্তের ভিডিও হাতে পান তারা। সেটিও এক নাটকীয় মাধ্যমে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাবারডিনে থাকা টেরি চেইন নামক এক ব্যক্তি তার সংগ্রহে থাকা পুরাতন ফিল্মগুলোকে ডিভিডিতে রূপান্তর করার সময় একটি বিয়ের ভিডিও দেখতে পান। তার সংগ্রহে বিপুল ফিল্ম রিল রয়েছে। বছরের পর বছর ধরে তিনি এগুলো জমিয়েছেন। এর বেশির ভাগই তার নিজের ধারণ করা। টেরি জানান, চলতি বছরের এপ্রিলে তার সংগ্রহে থাকা ফিল্মগুলোকে ডিভিডিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তখন তিনি দেখতে পান, ফিল্ম রিলে বিয়ের একটি ভিডিও আছে। কিন্তু বর-কনেকে তিনি চেনেন না।

টেরি তার ফিল্ম থেকে একটি স্থিরচিত্র নিয়ে তা স্থানীয় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। ছয় মাস চলে গেলেও ফেসবুক গ্রুপটির কেউ এই দম্পতির পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি। সম্প্রতি ছবিটি অ্যাবারডিনের মাস্ট্রিক এলাকার স্থানীয় লোকজনের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়। এরপরই ছবিটি আইলিনের নজরে আসে।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাসকারী ৭৭ বছর বয়সী আইলিন জানান, তিনি ফেসবুক গ্রুপটিতে তার বিয়ের ছবি দেখতে পান। সেসময় তার স্বামী বিল পাশেই বসে ছিলেন। তিনি বিলের দিকে তাকিয়ে ফেসবুক গ্রুপে তাদের বিয়ের ছবি দেখতে পাওয়ার কথা জানান। ১৯৬৭ সালে অ্যাবারডিনের মাস্ট্রিক গির্জায় বিয়ে করেছিলেন আইলিন ও বিল।

এই দম্পতি জানান, বিয়ের পর তার মাত্র একবার ভিডিওটি দেখেছিলেন। বিয়ের ভিডিও দেখার জন্য তারা একটি প্রজেক্টর ধার করেছিলেন। ভুলক্রমে তারা আর ফিল্ম বের করেননি। ফিল্মসহ তারা প্রজেক্টরটি মালিকের কাছে ফেরত দিয়েছিলেন। আইলিন বলেন, ফেসবুক গ্রুপে স্থির ছবিটি দেখে তিনি টেরিকে মেসেজ দেন। এভাবেই বিয়ের হারিয়ে যাওয়া ভিডিও ৫৭ বছর পর হাতে পান আইলিন-বিল দম্পতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X