কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

৬৭ দিন পর সাগর থেকে জীবিত উদ্ধার

ওখোতস্ক সাগরে ‍উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
ওখোতস্ক সাগরে ‍উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

দুই মাসের বেশি সাগরে ভেসে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাতাসে ভরা ওই নৌকার ইঞ্জিন অকেজো হয়ে যাওয়ার পর থেকেই সাগরে ভাসছিলেন তিনি। এ সময় নৌকা থেকে ওই ব্যক্তির ভাই ও ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা ঘটেছে রাশিয়ার ওখোতস্ক সাগরে।

কর্মকর্তারা বলছেন, ৬৭ দিন সাগরে ভেসে থাকার পর সোমবার ওই ব্যক্তিকে ঝড়ো সাগর ওখোতস্ক থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাছ ধরা একটি নৌকা ওই ব্যক্তিকে উদ্ধার করে। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গেছে। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি কর্মকর্তারা।

কিন্তু রাশিয়ার গণমাধ্যম বলছে, ওই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি আগস্টের শুরুতে ওখোতস্ক সাগরে তিমি দেখতে বেরিয়েছিলেন। তখন সঙ্গে ছিল তার ৪৯ বছর বয়সী ভাই ও ১৫ বছর বয়সী ভাতিজা। গেল ৯ আগস্ট সাগরে পথ হারানোর পর তাদের উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হন উদ্ধারকারীরা।

এই তিন ব্যক্তি যখন সাগরে গিয়েছিলেন তখন তাদের সঙ্গে অল্প কিছু খাবার ও প্রায় ৫.২ গ্যালন সুপেয় পানি ছিল। উদ্ধারের পর দেখা যায়, মিখাইল একদম শুকিয়ে গেছেন। রুশ গণমাধ্যম বলছে, উদ্ধারের সময় তার ওজন ছিল প্রায় ১১০ পাউন্ড। সাগরে ভেসে থাকা অবস্থায় অর্ধেক ওজনই হারিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১০

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১২

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৩

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৪

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৫

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৬

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৯

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

২০
X