কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৬

পাকিস্তানে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাবাহিনীর অবস্থান। ছবি : সংগৃহীত
পাকিস্তানে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাবাহিনীর অবস্থান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন ।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে বান্নুতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গোলাগুলি হয়। এতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এলাকাটিতে অন্য কোনও সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়, যা ২০১৪ সালের পর প্রথম।

গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তান দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ১,০৮১ জনে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১০

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১১

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১২

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৩

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৪

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৫

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৬

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৭

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৮

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৯

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

২০
X