কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির ছাগলে প্লাস্টিকের দাঁত!

ছাগল। পুরোনো ছবি
ছাগল। পুরোনো ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচা নিয়ে চলছে নানা ব্যস্ততা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানির জন্য পশু কিনতে হাটে ভিড় করছে ক্রেতারা। তবে পশু কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।

এমনই প্রতারণার ঘটনা ঘটেছে পাকিস্তানের করাচিতে। প্লাস্টিকের দাঁত লাগিয়ে কয়েকটি ছাগল বিক্রির জন্য হাটে এনেছিলেন বিক্রেতা। সেখান থেকে একটি ছাগল কিনতে গেলে বিষয়টি টের পেয়ে যান ক্রেতা।

শনিবার (১৫ জুন) করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকার এ ঘটনায় প্রতারণার অভিযোগে ওই ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় তার সাতটি ছাগল। এ ঘটনায় মামলাও হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে ওই বিক্রেতা পুলিশকে বলেছেন, তার বাড়ি সিন্ধু প্রদেশে। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে তিনি করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১০

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১১

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১২

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৩

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৫

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৬

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৯

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

২০
X