কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইকুয়েডরে আরেক রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা

নির্বাচন সামনে রেখে ইকুয়েডরে রাজনীতি সংশ্লিষ্ট সহিংসতা বেড়েই চলেছে। ছবি : সংগৃহীত
নির্বাচন সামনে রেখে ইকুয়েডরে রাজনীতি সংশ্লিষ্ট সহিংসতা বেড়েই চলেছে। ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে আরেকজন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে মাত্র এক মাসের মধ্যে দেশটিতে তিন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করা হলো। তাদের মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থীও ছিলেন।

আগামী রোববার (২০ আগস্ট) ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে দেশটিতে রাজনীতি সংশ্লিষ্ট সহিংসতা বেড়েই চলেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ইকুয়েডরে বিভিন্ন সহিংস ঘটনায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। ২০২২ সালে সব মিলিয়ে ৪ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছিলেন।

দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, অস্থির রাজনীতি, করোনা মহামারি ও মাদক চোরাচালান চক্রের দৌরাত্ম্যে লাতিন আমেরিকার নিরাপত্তা পরিস্থিতি এমনিতেই ভঙ্গুর। সবশেষ ইকুয়েডরের ঘটনা এসব বিষয়কে আবারও সামনে নিয়ে এলো।

প্রেসিডেন্ট প্রার্থী লুইসা গঞ্জালেজ জানান, সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার দল নাগরিক বিপ্লবের সংগঠক পেড্রো ব্রায়োনেস গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি বলেন, রক্তক্ষয়ী যুগের মধ্য দিয়ে যাচ্ছে ইকুয়েডর। সহকর্মী পেড্রো ব্রায়োনেসের পরিবারের প্রতি সমবেদনা।

এর আগে গত ৯ আগস্ট সন্ধ্যায় রাজধানী কুইটো শহরে নির্বাচনী প্রচারের সময় ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিকে গুলি করে হত্যা করা হয়।

৫৯ বছর বয়সী ফার্নান্দো একজন মধ্যপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি দুর্নীতি ও মাদক অপরাধের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন। তিনি দেশটির মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে দলের নেতা।

ফার্নান্দোর নির্বাচনী উপদেষ্টা প্যাট্রিকো জুকুইল্যান্ডা এপিকে বলেন, ফার্নান্দোকে এর আগে হুমকি দেওয়া হয়েছিল। মাদক পাচারে জড়িত একটি গোষ্ঠী তাকে হুমকি দিয়ে আসছিল। এরই মধ্যে তাকে হত্যা করা হয়েছে।

ইকুয়েডর প্রধান সংবাদপত্র এল ইউনিভার্সো জানিয়েছে, ফিল্মি স্টাইলে তিনবার গুলি করে ফার্নান্দোকে হত্যা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দেহরক্ষী বেষ্টিত হয়ে ফার্নান্দো ভিলাভিসেনসিও সমাবেশস্থল থেকে বের হয়ে যাচ্ছেন। এ সময় একটি ট্রাকে উঠতে গেলে তাকে গুলি করা হয়।

তার আগে গত ২৬ জুলাই ইকুয়েডরের তৃতীয় বৃহত্তম শহর মান্তার মেয়র অগাস্টিন ইন্ট্রিয়াগোকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি সম্প্রতি পুনরায় শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X