কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

৫৬০০ নতুন সেনা মোতায়েন করল ভেনেজুয়েলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতির জেরে নতুন ৫ হাজার ৬০০ সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা। শনিবার (৬ ডিসেম্বর) করাকাসে এক অনুষ্ঠানে এ মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি সামরিক নিয়োগ আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, দেশকে সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ২ লাখ সৈন্য এবং সমানসংখ্যক পুলিশ সদস্য রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র অপারেশন সাদার্ন স্পিয়ার নামে কারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি গড়ে তুলেছে। এতে রয়েছে ১৫ হাজার মার্কিন সেনা, ডজনখানেক যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। সাম্প্রতিক অভিযানে সন্দেহভাজন মাদক পাচারসংক্রান্ত নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়, যাতে ৮০ জনের বেশি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণার পর উত্তেজনা আরও বেড়ে যায়। দেশটির ভেতরে সামরিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। এ পদক্ষেপের আগে ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি ফোনালাপ হয়, যেটিকে মাদুরো বন্ধুসুলভ কিন্তু হুমকি হিসেবে উল্লেখ করেন। ফোনালাপে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দেন। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X