কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দির মুক্তির সম্ভাবনা

বন্দিদের মুক্তির দাবিতে সাম্প্রতিক মানববন্ধন। ছবি: সংগৃহীত
বন্দিদের মুক্তির দাবিতে সাম্প্রতিক মানববন্ধন। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার একটি ক্ষমা আইনে স্বাক্ষর করেছেন। যার ফলে শত শত রাজনীতিবিদ, কর্মী, আইনজীবী ও মানবাধিকারকর্মী অচিরেই মুক্তি পেতে পারেন। এই আইনের মাধ্যমে সরকার প্রথমবারের মতো পরোক্ষভাবে স্বীকার করেছে যে দেশে রাজনৈতিক কারণে অনেকে বন্দি রয়েছেন। যা গত কয়েক দশক ধরে অস্বীকার করে আসছিল। খবর আলজাজিরার।

এই ক্ষমা আইন স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গত ৩ জানুয়ারি কারাকাসে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর সরকারের সাম্প্রতিক সংস্কারের পথে ফেরার একটি অংশ হিসেবে। গত ২৭ বছরে ক্ষমতাসীন দলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া বিরোধী নেতা, কর্মী, মানবাধিকার রক্ষাকর্মী, সাংবাদিকসহ অনেকেই এই আইনের সুবিধাভোগী হতে পারেন।

আইনটি ২০০২ সালের স্বল্পকালীন অভ্যুত্থান, ২০০৪ সাল থেকে বিভিন্ন মাসে অনুষ্ঠিত বিক্ষোভ ও নির্বাচনের সময়কার রাজনৈতিক প্রতিবাদ ও ‘হিংসাত্মক কর্মকাণ্ডে’ জড়িতদের ক্ষমা প্রদান করবে। পূর্ববর্তী খসড়ায় অবৈধ কার্যকলাপ উসকে দেওয়া, কর্তৃপক্ষের বিরোধিতা, বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগের কথা উল্লেখ ছিল। তবে চূড়ান্ত আইনে নির্দিষ্ট অপরাধের বিস্তারিত তালিকা দেওয়া হয়নি।

আইনটি ২০১৯ সালের ঘটনায় সামরিক বিদ্রোহের অভিযোগে দণ্ডিতদের ক্ষমা প্রদান করবে না। এছাড়া রাজনৈতিক কারণে সম্পত্তি বাজেয়াপ্তকৃতদের সম্পদ ফেরত, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

ভেনেজুয়েলার বন্দি অধিকার সংগঠন ফোরো পেনালের হিসাব অনুসারে, গত ৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৪৮ জন মুক্তি পেয়েছেন। তবে রাজনৈতিক কারণে এখনো ৬০০-এর বেশি বন্দি রয়েছেন। বন্দিদের পরিবারের সদস্যরা কয়েক সপ্তাহ ধরে আটককেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। তারা অভিযোগ করেছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগের প্রতিশ্রুতি পূরণ করেননি।

এই আইন স্বাক্ষরের মাধ্যমে ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকটের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বন্দিদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো এখনো সন্দিহান রয়েছে যে আইনটি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১০

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১১

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১২

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৩

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৪

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৫

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৬

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৭

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৮

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৯

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X