কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পেরুতে ভয়াবহ বন্যার সময় উদ্ধার পরিসেবা প্রদানকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৫ আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সামরিক এমআই-১৭ হেলিকপ্টারটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির বিমানবাহিনী। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি অনুসন্ধান অভিযানে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং ১৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৪ ক্রু সদস্য এবং ১১ যাত্রী ছিলেন।

মৃত যাত্রীদের মধ্যে সাতজনই শিশু, এরমধ্যে ৩ বছর বয়সী এক শিশুও ছিল। বাকি আরোহীদের মধ্যে একজন ১০ বছর বয়সী, তিনজন ১৪ বছর বয়সী, একজন ১৫ বছর বয়সী এবং একজন ১৭ বছর বয়সী ছিলেন।

মুষলধারে বৃষ্টিপাতের ফলে পেরুর আরেকুইপা অঞ্চলে তীব্র বন্যা দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন এলাকায় ধস, রাস্তাঘাট, ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঝড়ের আঘাতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। কাইমা জেলায় বন্যার পানিতে একজন বয়স্ক মহিলা ভেসে গেছেন এবং বজ্রপাতে একজন পুরুষ মারা গেছেন।

অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানে হেলিকপ্টারটি সহায়তা প্রদানে নিয়োজিত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X