কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আহত ট্রাম্পকে বাইডেনের কল

আহত ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
আহত ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

নির্বাচনী সমাবেশে গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে হামলার শিকার হন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে তাদের মধ্যে কী কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ কর্মকর্তা।

ওই বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ডেলাওয়ার থেকে শনিবার (১৩ জুলাই) রাতে ওয়াশিংটন ডিসিতে ফিরছেন বাইডেন। স্থানীয় সময় রোববার সকালে হোয়াইট হাউসে ফিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে হালনাগাদ তথ্য জানবেন তিনি। সে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে হামলার আপডেট তথ্য নেবেন জো বাইডেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। তবে তার আঘাত গুরুতর নয়। এরই মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। তবে তা সফল হয়নি। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X